ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি উল্লাস, সম্পাদক নিলয়

পাবিপ্রবি প্রতিনিধি

পাবিপ্রবি প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৪, ০৩:১৮ পিএম

পাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি উল্লাস, সম্পাদক নিলয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র কেন্দ্রীয় বিতর্ক সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (পাস্টডিএস) ৭ম কার্যনির্বাহী পরিষদ (২০২৪-২৫) কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন স্থাপত্য বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী এইচ এম রিদয় আলম উল্লাস এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মিন শাহরিয়ার নিলয়।

শনিবার ডিবেটিং সোসাইটির অ্যাল্যামনাই এসোসিয়েশনের সভাপতি মো. নাজমুস সাদাত, সম্পাদক এনামুল হক শাওন, সদ্য বিদায়ী সভাপতি সাকিব সিজান ও সাধারণ সম্পাদক লামিয়া হোসাইনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- প্রশাসন ও ইভেন্ট বিষয়ক সহ-সভাপতি মো. রিজওয়ানুল হক, বিতর্ক ও কর্মশালা বিষয়ক সহ সভাপতি মো. রাশিক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান অর্ণব ও আব্দুল্লাল আল নুর, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসির আরাফাত, সহ সাংগঠনিক সম্পাদক সোমা ভদ্র,আনিকা আশরফি, সাব্বির ইফতেখার সাকিব, কোষাধ্যক্ষ আব্দুর রউফ, সহ কোষাধ্যক্ষ কে এম সুমাইয়া খন্দকার ও দেওয়ান তানভীর আহমেদ, দপ্তর সম্পাদক ফিজ্জুল মাহিন, সহ দপ্তর সম্পাদক রাবেয়া সুলতানা তমা ও মো. আল আমিন হোসেন মনোনীত হয়েছেন।

ইএইচ

Link copied!