ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যবিপ্রবির শরীর চর্চা শিক্ষা দপ্তরের নতুন পরিচালক ড. রাফিউল হাসান

যবিপ্রবি প্রতিনিধি

যবিপ্রবি প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৪, ০৬:৩৯ পিএম

যবিপ্রবির শরীর চর্চা শিক্ষা দপ্তরের নতুন পরিচালক ড. রাফিউল হাসান

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাফিউল হাসান।

রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

উপাচার্যের সম্মতিক্রমে বুধবার তিনি এ পদে যোগদান করেন।

অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

দায়িত্ব প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে ড. মো. রাফিউল হাসান বলেন, আমি যবিপ্রবির সাবেক শিক্ষার্থী। শিক্ষক হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একটি দপ্তরের দায়িত্ব পেয়েছি যেটি যবিপ্রবির অ্যালামনাই হিসেবে গর্বের, আনন্দের এবং একইসাথে চ্যালেঞ্জের ও। কারণ এখানে দেশসেরা খেলোয়াড়েরা শরীর চর্চা করেন তাদেরকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা প্রদান করা এবং তাদের সাথে সমন্বয় করে কাজ করা আমার দায়িত্ব।

ইএইচ

Link copied!