ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পবিপ্রবি উপাচার্যের সঙ্গে দুমকি থানার ওসির সাক্ষাৎ

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২৪, ০৮:১২ পিএম

পবিপ্রবি উপাচার্যের সঙ্গে দুমকি থানার ওসির সাক্ষাৎ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের সাথে পটুয়াখালী জেলার দুমকি থানার সদ্য যোগদানকৃত ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. জাকির হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার দুপুর ১২টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স এবং পবিপ্রবি উপাচার্যের একান্ত সহকারী ডেপুটি রেজিস্ট্রার মো. রাশিদুল করিম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালীন সময় উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম দুমকি থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জাকির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করেন।

ওসি জাকির হোসেন পবিপ্রবির উপাচার্য মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

ইএইচ

Link copied!