ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘বাহাত্তরের সংবিধানে রয়েছে প্রতারণা’

ববি প্রতিনিধি:

ববি প্রতিনিধি:

ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০২:০৮ পিএম

‘বাহাত্তরের সংবিধানে রয়েছে প্রতারণা’

‘অনেকেই বলছেন ৭২ সংবিধানকে রক্ষা করতে হবে। কিন্তু আপনি ৭২ সংবিধান না পড়ে কী রক্ষা করবেন? কী আছে ৭২ এর সংবিধানে? সেখানে বৈষম্য ব্যতীত আর কিছু নাই। সারা পৃথিবী বলবে ৭২ এর সংবিধানের মধ্যে রয়েছে প্রতারণা।’

বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গ্রাউন্ড ফ্লোরে বিকাল সাড়ে ৫টায় একাত্মতার দেয়াল আয়োজিত অভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয়ের রূপরেখা নিয়ে ‍‍`বিশ্ববিদ্যালয় ও গণতন্ত্র‍‍` শীর্ষক আলোচনা সভায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-এর অধ্যাপক ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ড. সলিমুল্লাহ খান এ কথাগুলো বলেন।

সলিমুল্লাহ খান বলেন, শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে, তিনি যে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এটাই হচ্ছে ঘোষণাপত্র। বাহাত্তরের সংবিধান অকার্যকর হয়ে গিয়েছে সেদিনই যেদিন অন্তর্বর্তী সরকারকে সবাই মেনে নিয়েছে।  কারণ সংবিধানে লেখা নেই একটা অন্তর্বর্তী সরকার হবে কিংবা ড. ইউনূস কীভাবে নির্বাচিত হবে।

সভায় অধ্যাপক সলিমুল্লাহ দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় বাংলা ভাষা নিয়ে বৈষম্য, মাদ্রাসা শিক্ষাব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে আলোচনা রাখেন।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. মামুন অর রশিদ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জহিরুল ইসলাম কচি, স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট  সাইদুল হক নিশান, ববির জুলাই বিপ্লব আন্দোলনের অন্যতম সংগঠক সুজয় বিশ্বাস শুভ। 

বিআরইউ

Link copied!