ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রমজানে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে জাবি শিবিরের স্মারকলিপি

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৬:২৭ পিএম

রমজানে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে জাবি শিবিরের স্মারকলিপি

পবিত্র মাহে রমজানে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসন ও সুষ্ঠু একাডেমিক পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাখা শিবিরের সেক্রেটারি মো. মুস্তাফিজুর রহমান, শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের জন্য হলের ডাইনিং ও ক্যান্টিনে পুষ্টিকর খাবারের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়, যাতে তারা সেহরি ও ইফতার সুলভমূল্যে পেতে পারে। নতুন আবাসিক হলগুলোতে গ্যাস সংযোগ প্রদান এবং ক্যাম্পাসের খাবারের দোকানগুলোর মান ও মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিংয়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।

এছাড়া, ছাত্রীদের জন্য হলগুলোতে আজান শোনার ব্যবস্থা করতে মাইক স্থাপন এবং পৃথক নামাজ কক্ষ চালুর দাবি জানানো হয়। বন্ধ থাকা ছাত্রী হলের ডাইনিং ও ক্যান্টিন পুনরায় চালু করা এবং মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়, যাতে শিক্ষার্থীরা রমজানে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারে।

ইএইচ

Link copied!