ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিক্ষক পেটানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেনি সরকার: হাদী

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

মে ১৫, ২০২৫, ০৭:২০ পিএম

শিক্ষক পেটানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেনি সরকার: হাদী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী বলেছেন, “আমরা কথার জবাব কথা দিয়ে দেব, কোনোভাবেই হামলা দিয়ে নয়। আমরা দেখেছি, আমাদের পিতৃতুল্য শিক্ষকরা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন—এটি মহানুভবতার পরিচয়। কিন্তু আমাদের সেই শিক্ষকদের যাদের উপর পেটুয়া বাহিনী হামলা চালিয়েছে, সেই ঘটনার জন্য কি সরকার দুঃখ প্রকাশ করেছে? করেনি। মনে রাখতে হবে, একপাক্ষিক মহানুভবতা ভালো কিছু বয়ে আনে না।”

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চরমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বর্তমানে দেশের অধিকাংশ ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায্য দাবির প্রশ্নে ছাত্রদল, ছাত্রশিবিরসহ সব সংগঠন এক হয়েছে। তাঁদের বলব, আপনারা ঐক্যবদ্ধ থাকুন।”

এদিকে টানা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

 ইএইচ

Link copied!