ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ চলছে শহীদ মিনারে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ১২:২৩ পিএম

প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ চলছে শহীদ মিনারে

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই মহাসমাবেশ শুরু হয়।

সকাল থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সহকারী শিক্ষকরা সমাবেশস্থলে উপস্থিত হন। এই মহাসমাবেশে রাজনৈতিক নেতারাও উপস্থিত থাকবেন।

তিন দফা দাবি হলো- সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ; প্রধান শিক্ষকের শূন্য পদে ১০০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণ এবং ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নিত স্কেলকে উচ্চতর গ্রেড হিসাবে বিবেচনা করা যাবে না।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, মহাসমাবেশে রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন।

এদের মধ্যে থাকবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জামায়েতে ইসলামীর আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেলারেল এবি এম ফজলুল করিম (সাবেক সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়), নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয় আব্দুল হান্নান মাসউদ।

শামছুদ্দীন মাসুদ জানান, আজকের মহাসমাবেশের মাধ্যমে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জেএইচআর

Link copied!