ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইউজিসির খণ্ডকালীন সদস্য মনোনীত হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

শরীফুল ইসলাম, জাককানইবি

শরীফুল ইসলাম, জাককানইবি

অক্টোবর ৫, ২০২৫, ০৪:০১ পিএম

ইউজিসির খণ্ডকালীন সদস্য মনোনীত হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (President’s Order No. 10 of 1973) এর ৪(১)(সি) ও ৪(৪) ধারার বিধান অনুযায়ী এ মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ৫ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হবে এই নিয়োগ, যা দুই বছরের জন্য বহাল থাকবে।

ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ৩০ সেপ্টেম্বর উপাচার্যকে বিষয়টি অবগত করা হয়। এতে কমিশনের কার্যক্রমে অংশগ্রহণ, পরামর্শ প্রদান ও সহযোগিতা করার জন্য তাঁকে আহ্বান জানানো হয়।

মনোনয়ন প্রসঙ্গে প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, এই মনোনয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাজ করার আরও একটি সুযোগ তৈরি হলো।

এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ইউজিসিকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!