ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শনিবার থেকে ফাজিল পরীক্ষা শুরু, অংশ নেবে ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী

মো. মাছুম বিল্লাহ, ঢাকা আলিয়া প্রতিনিধি

মো. মাছুম বিল্লাহ, ঢাকা আলিয়া প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৫, ০৮:০১ পিএম

শনিবার থেকে ফাজিল পরীক্ষা শুরু, অংশ নেবে ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী

আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন মাদ্রাসায় ফাজিল স্নাতক (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা–২০২৪ শুরু হবে। প্রতিদিনের পরীক্ষা দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানিয়েছেন, এবারের পরীক্ষায় সারাদেশের ৩৩০টি কেন্দ্রে প্রায় ১,১৭,৬২৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। 

তিনি আরও বলেন, “পরীক্ষা নির্বিঘ্ন ও ন্যায্যভাবে সম্পন্ন করতে সারাদেশের প্রতিটি কেন্দ্রে প্রশ্নপত্র নিরাপত্তা, তদারকি টিম এবং মনিটরিং ব্যবস্থাসহ সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”

ফাজিল পরীক্ষা ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এদিকে, পরীক্ষার প্রথম দিনে রাজধানীর বকশিবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়া এবং আরও কয়েকটি কেন্দ্র পরিদর্শন করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম। 

তিনি সেদিন কেন্দ্রের সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি ও পরীক্ষার পরিচালনা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।

ইএইচ

Link copied!