ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গোবিপ্রবিতে একিউসিএস ক্লাবের আয়োজনে ১৪০০ শিক্ষার্থীর মাঝে ফ্রি কুরআন বিতরণ

গোবিপ্রবি প্রতিনিধি

গোবিপ্রবি প্রতিনিধি

নভেম্বর ২১, ২০২৫, ০৬:৩১ পিএম

গোবিপ্রবিতে একিউসিএস ক্লাবের আয়োজনে ১৪০০ শিক্ষার্থীর মাঝে ফ্রি কুরআন বিতরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আল কুরআন এন্ড কালচারাল স্টাডি (একিউসিএস) ক্লাবের আয়োজনে প্রায় ১৪০০ শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণ করা হয়েছে। কুরআন বিতরণ শেষে মনোরম ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ক্যাম্পাসের মুক্তমঞ্চে বিকাল ৪টা থেকে শুরু হয় শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ কর্মসূচি। পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা। 

এ উপলক্ষে মুক্তমঞ্চের বিভিন্ন জায়গা ও আশেপাশে মনোমুগ্ধকরভাবে সাজানো হয়, যা শিক্ষার্থীদের মধ্যে বিশেষ আকর্ষণ তৈরি করে এবং উৎসবের আমেজ সৃষ্টি করে। অনেক শিক্ষার্থী অনুষ্ঠান উপভোগের পাশাপাশি ছবি তোলায় ব্যস্ত থাকেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান। 

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো. আবু দারদা, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ বিন হাবিব, গোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সজিবুর রহমান সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

কুরআন বিতরণকালে মঞ্চে উপস্থিত থেকে কুরআন বিতরণ করেন অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মাহবুব হোসেন, অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সভাপতি ড. আহসান সৌরভ, একিউসিএস ক্লাবের সভাপতি মো. আবু দারদা, সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ বিন হাবিব, গোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সজিবুর রহমান এবং গোবিপ্রবি ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব সাইদুর রহমান।

জানা যায়, আল কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব প্রায় ১৪০০ শিক্ষার্থীর জন্য রেজিস্ট্রেশন করলেই ফ্রি কুরআন উপহার দেয়। কুরআন বিতরণের জন্য বুথ তৈরি করা হয়, এবং অনেক শিক্ষার্থী বুথ থেকে রেজিস্ট্রেশন করে কুরআন গ্রহণ করেন। এছাড়া অনলাইনে অগ্রিম রেজিস্ট্রেশন করে অনেকে কুরআন গ্রহণ করেন।

সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন শিক্ষার্থী থেকে শুরু করে গানের সংগঠন মধুমতী শিল্পী গোষ্ঠী ও রূপান্তর শিল্পী গোষ্ঠী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “কুরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনার চেষ্টা করতে হবে। এর মধ্যে আমাদের সমস্ত জীবন-বিধান রয়েছে। কুরআন পড়ার পাশাপাশি আমাদের অর্থও বুঝতে হবে।” তিনি সবাইকে সৎ ও ভালো পথে চলার জন্য দিকনির্দেশনা দেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান তার বক্তব্যে যুবক বয়সে ইবাদতের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আল্লাহ যুবকদের ইবাদতে বেশি গুরুত্ব দিয়েছেন। এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে, তারাও যুবক।”

সংগঠনটির সভাপতি মো. আবু দারদা বক্তব্য রাখার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

ইএইচ

Link copied!