ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল বরিশাল

ববি প্রতিনিধি

ববি প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৬:০৩ পিএম

হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল বরিশাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। 

রোববার বিকেল ৩টার দিকে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ নথুল্লাবাদ মোড়ে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলে বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ, ব্রজমোহন (বিএম) কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। 

অবরোধের ফলে ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অবরোধ চলাকালে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ‘হাদি হত্যার বিচার চাই’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’ এসব স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। 

বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আতিক আবদুল্লাহ বলেন, “শরীফ ওসমান হাদি সাধারণ মানুষের কণ্ঠস্বর ছিলেন। তাঁর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেব।”

আন্দোলনকারী মহসিন উদ্দিন জানান, হাদি হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না। বিকেল সোয়া ৪টা পর্যন্ত মহাসড়কটি অবরুদ্ধ ছিল, যা পুরো অঞ্চলের সড়ক যোগাযোগে স্থবিরতা নিয়ে আসে। পরিস্থিতি পর্যবেক্ষণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

ইএইচ

Link copied!