ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

আবু তাহের 

আবু তাহের 

জানুয়ারি ৬, ২০২৬, ০৯:৫৩ এএম

জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় সংসদের জন্য মোট ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতি ১০০ জন ভোটারের জন্য একটি করে ভোটগ্রহণ বুথ নির্ধারণ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ভোট শেষ হলে ছয়টি ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। ‎এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৪৫। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, প্রায় দুই দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরাপদ জকসু নির্বাচন আয়োজন করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তা সত্যিই আনন্দের। 

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, ভোটগ্রহণের প্রস্তুতি হিসেবে সোমবার রাতেই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট চলবে এবং পরবর্তীতে আধুনিক ওএমআর প্রযুক্তির মাধ্যমে ভোট গণনা সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, এর আগে দুই দফা পেছানোর পর গত বছরের ৩০ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়। তবে ওই দিন ভোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর এলে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবারও সিন্ডিকেট সভা ডেকে আজ ৬ জানুয়ারি নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়।

এএন

Link copied!