ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জকসু নির্বাচন

ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিবের ধরা ছোঁয়ার বাইরে শিবিরের প্রার্থী রিয়াজুল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০৯:৫৩ পিএম

ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিবের ধরা ছোঁয়ার বাইরে শিবিরের প্রার্থী রিয়াজুল
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনার সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩২ কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রকাশিত ফল অনুযায়ী, ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ৪৬০ ভোটে এগিয়ে রয়েছেন। পিছিয়ে (দ্বিতীয় অবস্থান) পড়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব। এ ছাড়াও সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন।

৩২ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৩৮৮৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৩৪২৩ ভোট।

উল্লেখ, এর আগে কয়েক পেছানো ও স্থগিতের গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল আকাঙ্খিত জকসু নির্বাচন। নির্বাচনে জকসু ও হল সংসদে ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এএন

Link copied!