ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পবিপ্রবির ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলম

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৬, ০২:৫০ পিএম

পবিপ্রবির ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। 

১৮ জানুয়ারি ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি নোটিশে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

নোটিশে বলা হয়, বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেনের মেয়াদ শেষ হওয়ায় ওই বিভাগের অপর জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৫০তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার ১১.৩ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী, যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য তিনি ওই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। 

তিনি পবিপ্রবির প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। একই সাথে সফলভাবে দায়িত্ব পালন করার জন্য বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেনকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

ইএইচ

Link copied!