ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ০৩:৩১ পিএম

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ

শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সুস্থতা ও ক্রীড়া দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস এবং সাঁতার জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যানকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, শহর ও গ্রামাঞ্চলে খেলাধুলার জন্য মাঠ ও সুযোগ-সুবিধা নির্ধারণ ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত কমিটির প্রথম সভা ১৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে, যেখানে এই খেলাগুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা ক্রীড়ার সঙ্গে পরিচিত হবে এবং শারীরিক সক্ষমতা, মানসিক সতর্কতা ও দলগত মনোভাব বৃদ্ধি পাবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যেই এই সাতটি খেলা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ পেয়েছে।

এএন

Link copied!