ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ৭ জুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০৯:৪০ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ৭ জুন

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রস্তাবের প্রেক্ষিতে সোমবার শিক্ষা মন্ত্রণালয় এই তারিখ চূড়ান্ত করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষার এই সময়সূচী অনুমোদন করেছেন। শীঘ্রই শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ও বিস্তারিত সময়সূচী (রুটিন) প্রকাশ করা হবে।

এর আগে গত রোববার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষ আয়োজিত সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের এক সভায় প্রাথমিকভাবে ৭ জুন থেকে পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছিল। আজ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে সেই তারিখটিই নির্ধারিত হলো।

এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণার পাশাপাশি জানানো হয়েছে যে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। দেশের সকল শিক্ষা বোর্ডের অধীনে একই সাথে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজনে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

জেএইচআর

Link copied!