ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
রাবির সাবেক ভিসি

অনলাইনে ক্লাস নেওয়া ‘বাস্তবতা জ্ঞানহীন ফালতু সিদ্ধান্ত’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ১২:২২ পিএম

অনলাইনে ক্লাস নেওয়া ‘বাস্তবতা জ্ঞানহীন ফালতু সিদ্ধান্ত’

শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্তকে ‘হঠকারিতা’ ও ‘বাস্তবতা জ্ঞানহীন ফালতু সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

শনিবার ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

রাবির সাবেক উপাচার্য বলেন, বাংলাদেশে স্কুলের সংখ্যা প্রায় এক লাখ। গ্রামের সংখ্যা আশি হাজারের ওপরে। স্মার্টফোন আছে এমন হাউজহোল্ড ৭২%। এর অর্থ হচ্ছে গ্রামগুলোতে প্রায় ৩০ থেকে ৪০ পার্সেন্ট বাড়িতে স্মার্টফোন নেই। এটা কম করে ধরলে। এই পরিসংখ্যান পেতে আপনার দুই মিনিট সময় লাগবে।

তিনি আরও বলেন, এই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাকে অস্বীকার করে সপ্তাহে তিনদিন স্কুলগুলোতে অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধ্যাপক নকীব জানান, আমরা যারা অনলাইন ক্লাস নিয়েছি তারা জানি এই ধরনের ক্লাস নেওয়া সহজ নয়। অনেক অ্যাসপেক্ট রিক্যালিব্রেট করতে হয়। এই দেশের কত পার্সেন্ট শিক্ষকের সেই দক্ষতা বা ট্রেইনিং আছে?

অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত খুবই বাজে মন্তব্য করে তিনি লিখেছেন, অথচ সিদ্ধান্ত একটা হয়ে গেল। শিক্ষা নিয়ে আবার হঠকারিতা। খুব বাজে একটা সিদ্ধান্ত নেওয়া হলো। বাস্তবতা জ্ঞানহীন ফালতু সিদ্ধান্ত।

এম জি

Link copied!