ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ০৩:২৮ পিএম

এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে

চলতি সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমি স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে এইচএসসি পরীক্ষা পিছিয়েছি। তারা আর কোনো আপত্তি দেয়নি। রুটিন চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে।

আজ এসএসসির প্রথম দিনের পরীক্ষা শেষে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের প্রথমদিনের পরীক্ষায় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোথাও প্রশ্নফাঁস হয়নি। পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণ করা হবে।

সারা দেশে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষার শুরু হয়।

এম জি

Link copied!