আমার সংবাদ ডেস্ক
মে ১০, ২০২৬, ০৮:১৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম তাকে এ দায়িত্বে নিয়োগ দেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭) এর ১১ অধ্যায়ে বর্ণিত প্রক্টরের দায়িত্ব ও কর্মপদ্ধতি বিষয়ক বিধি-বিধানের প্রতি নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রক্টরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
এম জি