ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১১, ২০২৬, ০৬:২৮ পিএম

ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিজের বিয়ের অনুষ্ঠানের দাওয়াতপত্র দিয়েছেন।

সোমবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান সাদিক কায়েম।

তিনি বলেন, ‘জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স’ এ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর লক্ষ্যে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি ফলপ্রসূ সাক্ষাৎ হয়েছে।

সাক্ষাৎকালে বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ জানালে ড. ইউনূস তার জীবনের নতুন অধ্যায়ের জন্য অভিনন্দন ও শুভকামনা জানান বলেও উল্লেখ করেন সাদিক কায়েম।

এ সময় জুলাইয়ের শহীদ নাফিজের স্মৃতি সংবলিত একটি স্মারক চিত্রকর্ম ড. ইউনূসের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি জুলাইকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জুলাই কনফারেন্সসহ ডাকসুর বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ও তুলে ধরা হয়।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম আরও জানান, তরুণদের উদ্যোগ ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তাদের ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন ড. ইউনূস।

তিনি বলেন, গণমানুষের কাঙ্ক্ষিত সংস্কার, উপেক্ষিত জনরায় এবং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আগামীর পথচলায় ড. মুহাম্মদ ইউনূসের সার্বিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ চাওয়া হয়েছে। একই সঙ্গে ৫ আগস্ট পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের হাল ধরার জন্য দেশবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এম জি

Link copied!