ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আজ ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৩, ২০২৬, ১০:৫৬ এএম

আজ ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে
সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম আজ বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। তার বিয়েকে ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে।

দাওয়াতপত্রের তথ্য অনুযায়ী, তার হবু স্ত্রী হলেন আনিকা ফারদিন ফরায়েজি। তিনি আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার সন্তান। পেশাগতভাবে তিনি চিকিৎসক হিসেবে কর্মরত।

বিয়ের আনুষ্ঠানিকতা দুই ধাপে সম্পন্ন হবে বলে জানা গেছে। বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আকদ অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে মূল আয়োজন হবে।

পারিবারিক সূত্র ও ডাকসু সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, কনভেনশন সেন্টারে বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিয়ের আগে সাদিক কায়েম বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। এ তালিকায় রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

জানা গেছে, দাওয়াত পেয়ে এসব ব্যক্তিত্ব তাকে নতুন জীবনের জন্য শুভকামনা ও দোয়া জানিয়েছেন।

বিয়ের খবর ও দাওয়াতপত্র ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির জন্য শুভেচ্ছাও জানাচ্ছেন।

এএন

Link copied!