ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলো জাবি শিক্ষার্থীরা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৭, ২০২৬, ১১:০৩ পিএম

আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলো জাবি শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় চলমান আন্দোলন ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

রোববার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের আশ্বাসের পর প্রশাসনিক ভবনের তালা খুলে দেন আন্দোলনকারীরা।

উপাচার্য শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে বলেন, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে সরকারপ্রধান পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই অপরাধী গ্রেপ্তার হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব পালনে কিছু দুর্বলতার কথাও স্বীকার করেছে। একই সঙ্গে তদন্ত দ্রুত শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকার একটি সড়ক থেকে এক ছাত্রীকে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এম জি
 

Link copied!