ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬
শিক্ষামন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৫, ২০২৬, ১২:৪১ পিএম

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ

আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই মাসের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু করবে সরকার।

সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০২৮ সালের পর থেকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, ফলে সেশনজট কমে যাবে।

তিনি আরও জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের সব স্কুলে পরিমার্জিত ও সংশোধিত নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে, যাতে নতুন বছর শুরুতেই শিক্ষার্থীরা বই পায়।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এম জি
 

Link copied!