ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

আলমডাঙ্গায় জনতার হাতে আটক ৩ মাদকসেবীকে কারাদণ্ড, এলাকায় উত্তেজনা

আশরাফুল আলম, চুয়াডাঙ্গা

আশরাফুল আলম, চুয়াডাঙ্গা

জুন ১৭, ২০২৬, ০২:২৬ পিএম

আলমডাঙ্গায় জনতার হাতে আটক ৩ মাদকসেবীকে কারাদণ্ড, এলাকায় উত্তেজনা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নে মাদক সেবনরত অবস্থায় স্থানীয় জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় কয়েকজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনগণ তাঁদের হাতেনাতে আটক করে। এ সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে ঘোলদাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং আটককৃতদের পুলিশ হেফাজতে নেন।

পরবর্তীতে বেলা ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদক সেবনের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিনি আটককৃত ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- বলিয়ারপুর দমদমা এলাকার হাসিবুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩২)। তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। একই আইনে নাগদাহ ফিল্টারপাড়ার আব্দুস সাত্তারের ছেলে তোতা (২৮) এবং খাসকররা ইউনিয়নের তিয়ারবালা গ্রামের মানাহারের ছেলে সবুজ (২৫) প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর সাজাপ্রাপ্তদের পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আলমগীর ও তোতার পরিবার এই ঘটনার পর থেকে বিভিন্ন মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের হুমকি-ধমকি দিচ্ছে। এ নিয়ে বর্তমানে পুরো এলাকায় এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জেএইচআর

Link copied!