ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ডিআইইউতে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ডিআইইউ প্রতিনিধি

ডিআইইউ প্রতিনিধি

জুলাই ২৩, ২০২৬, ০৬:২১ পিএম

ডিআইইউতে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মানবতার সেবায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসে শুরু হওয়া এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রক্তদান করেন। বিকেল ৪টা পর্যন্ত চলা এ আয়োজনে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

কর্মসূচি পরিচালনায় দায়িত্ব পালন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রোগ্রাম মোটিভেশনাল অফিসার মোহাম্মদ শাহ রাজিউর রহমান, মোটিভেশনাল অফিসার ইমরুন নাহার এবং মেডিকেল টেকনিশিয়ান জামিল বিন রফিক।

এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিটের প্রতিনিধি জান্নাতুন নাহারের নেতৃত্বে আটজন স্বেচ্ছাসেবক রক্ত সংগ্রহ, স্বাস্থ্যসেবা প্রদান এবং সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, স্বেচ্ছায় রক্তদান শুধু একটি মানবিক উদ্যোগ নয়, এটি একজন অসহায় রোগীর জীবন বাঁচানোর অন্যতম কার্যকর মাধ্যম। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আয়োজকদের মতে, এ কর্মসূচির মাধ্যমে সংগ্রহ করা রক্ত বিভিন্ন জরুরি পরিস্থিতিতে রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সুস্থ ও সক্ষম সবাইকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

এএন

Link copied!