ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাঠ প্রশাসনের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক আজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:১৪ এএম

মাঠ প্রশাসনের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনা দিতে মঙ্গলবার মাঠ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি ব্রিফিংয়ে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে এই গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে আয়োজিত এ ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। বিশেষ অতিথি হিসেবে থাকছেন অন্য সব নির্বাচন কমিশনারগণ।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রিফিংয়ে সারা দেশের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।

ইসি সূত্র জানিয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হবে এই সভায়। বিশেষ করে ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয়ের বিষয়ে কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রদান করবেন সিইসি।

বিগত ১১ ডিসেম্বর ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজকের এই ব্রিফিংকে সেই প্রস্তুতির অন্যতম প্রধান ধাপ হিসেবে মনে করা হচ্ছে।

এ ব্রিফিংয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)।

জেএইচআর

Link copied!