ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:৫১ পিএম

হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক প্রকাশ

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রূপকার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) শাহাদাতের ঘটনায় আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওসমান হাদির প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে যুক্তরাষ্ট্র দূতাবাস গভীর শোক প্রকাশ করছে। একই সাথে তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা শেষে ফেরার পথে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন ওসমান হাদি। চলন্ত মোটরসাইকেল থেকে দুজন দুর্বৃত্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে শহীদ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। আগামীকাল শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

ইএইচ

Link copied!