ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সকালে হাসপাতালে বিকালে শুটিং স্পটে অহনা

আমারসংবাদ ডেস্ক

আমারসংবাদ ডেস্ক

জুন ২৮, ২০২২, ০৬:২৯ পিএম

সকালে হাসপাতালে বিকালে শুটিং স্পটে অহনা

অভিনেত্রী অহনা রহমান গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তবে বিকেলেই ছাড়পত্র নিয়ে আবারও শুটিংয়ে অংশগ্রহণ করেন তিনি ।গনমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নিজেই

অহনা বলেন, ‘কাল (সোমবার) থেকে একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলাম। নাটকটির শুটিং হচ্ছিল গুলশানে একটা বাড়িতে। আজ সকালে শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। আমার শরীর এলার্জিতে ফুলে-ফেঁপে ওঠে। দ্রুত আমি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হই।’

বিকেলের দিকে ভালো বোধ করছিলেন, এ জন্য ছাড়পত্র নিয়ে শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি। এমনটাই জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘একদিন যেহেতু নাটকটিতে শুটিং করেছি তাই কষ্ট করে হলেও কাজটা শেষ করতে চাই। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছি। সুস্থ বোধ করছি এখন।’

ঈদের একটি বিশেষ নাটক নির্মিত হচ্ছে, যার নির্দেশনা দিচ্ছেন অভিনেতা আজিজুল হাকিম।

অহনা ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন ডলি জহুর, আব্দুল্লাহ আল মামুন, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ প্রমুখ।

আরিইউ

Link copied!