ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জটিল রোগে আক্রান্ত বলিউডের শ্রুতি হাসান

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৬, ২০২২, ০৫:০৬ পিএম

জটিল রোগে আক্রান্ত বলিউডের শ্রুতি হাসান

সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের পর আবারও বলিউডে থাবা বসাল পিসিওএস'র মতো জটিল রোগ। কমল হাসান কন্যা শ্রুতি হাসান তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ওয়ার্ক আউট ভিডিও পোস্ট করেছেন। আর সেখানেই তিনি জানিয়েছেন, পিসিওএস রোগে আক্রান্ত। এই পিসিওএস (পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম) একটি হরমোন জনিত রোগ। এই রোগে আক্রান্ত হলে বমি বমি ভাব এবং হজম, চুল পড়া, ওজন বৃদ্ধি এইসব বেশ কিছু সমস্যা দেখা যায়।

শ্রুতি হাসান পোস্টে লিখেছেন, পিসিওএস'র কারণে আমাকে খুব খারাপ হরমোনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। যারা এই সমস্যায় ভুগছেন, তারা জানেন এই শারীরিক অবস্থায় কী কী সমস্যা হয়। বমি ভাব এবং হজমের সমস্যা এবং আরও নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু এটাকে লড়াই হিসেবে দেখার পরিবর্তে আমি স্বাভাবিক প্রক্রিয়ার উপর ভরসা রাখছি। স্বাভাবিকভাবেই আমার শরীর আবার যখন ঠিক হয়ে যাবে, সেই সময়ের অপেক্ষা করছি। 

সঠিক খাওয়া দাওয়া, পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং শরীরচর্চা উপভোগ করছি। আমার শরীর এখন ঠিক নেই। কিন্তু আমার মন ভালো আছে। সুস্থ থাকো, ফিট থাকো, খুশি থাকো আর খুশির মুহূর্তগুলো উপভোগ করো। আমি জানি এই কথাগুলো আমার মুখে অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু আমি নিজে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কারণে এই পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে। সূত্র- ইন্ডিয়া টুডে।

এবি

Link copied!