ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুকে ভাইরাল ‘ব্যবসার পরিস্থিতি’

সাহিদুল ইসলাম ভূঁইয়া

আগস্ট ১৩, ২০২২, ০১:৪৫ পিএম

ফেসবুকে ভাইরাল ‘ব্যবসার পরিস্থিতি’

নারায়ণগঞ্জের হার্ডওয়্যার ব্যবসায়ী আলী হাসান তার ব্যবসার করুণ পরিস্থিতি নিজেই তুলে ধরেছেন তার গানে। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া তার গাওয়া র‍্যাপ সং ‘ব্যবসার পরিস্থিতি’ সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোড়ন তুলেছে।

জানা গেছে, বাবার অসুস্থতার কারণে নারায়ণগঞ্জের পারিবারিক হার্ডওয়্যারের দোকানের হাল ধরেছিলেন র‍্যাপার আলী হাসান, লোকসানের মুখে বহু বছরের স্মৃতিবিজড়িত সেই ব্যবসা আট মাস আগে গুটিয়ে নিতে হয়েছে হাসানকে। সেই অভাব আর অভিজ্ঞতা থেকেই এই গানটি তৈরি করেন।

আর এটিকে নতুন করে শুক্রবার (১৩ আগস্ট) অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ প্রকাশ করেছে । গানটি গাওয়ার পাশাপাশি কথা ও সুর নিজেই করেছেন আলী হাসান। গানটির ভিডিওতে অভিনয় করতেও দেখা গেছে তাকে।

গানটিতে আলী হাসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাদি, মানাম, আমিন আলী, উদয়, রাকিব হাসান, মারুফ, সিয়াম হাওলাদার ও রিজন। তাদের নিয়ে অসাধারণ ভিডিওটি পরিচালনা করেছেন নাসিমুল মোরসালিন স্বাক্ষর। 

ইশা খান দূরের তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে এই র‍্যাপ গানটি। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের তারকাদের টাইমলাইনেও জায়গা করে নিয়েছে এই গানটি।

গানটি প্রসঙ্গে আলী হাসান বলেন, ব্যবসায়ী হলেও ২০১০ সাল থেকে র‍্যাপ গানের সঙ্গে যুক্ত তিনি। বেশ কয়েকটি কনসার্টে গান পরিবেশন করেছেন তিনি। খাসবাংলা নামে একটি ইউটিউব চ্যানেলে ‘ফকিন্নি’ ও ‘ধর মার’ শিরোনামে দুটি র‍্যাপ গান প্রকাশ করেছেন তিনি। 

তবে বর্তমানে গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করার ইচ্ছা নেই তার। নিজের জীবন গোছাতে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন তিনি।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!