ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
মা হওয়া প্রসঙ্গে বুবলী

আমি মুসলিম পরিবারের মেয়ে, যা ঘটেছে সুন্দরভাবে ঘটেছে: বুবলী

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৯:১০ পিএম

আমি মুসলিম পরিবারের মেয়ে, যা ঘটেছে সুন্দরভাবে ঘটেছে: বুবলী

নিজের ফেসবুক পেজে বেবি বাম্পের ছবি দেওয়ার পর সামাজিক মাধ্যমে চলছে নানান আলোচনা ও সমালোচনা। নায়িকার এই বেবি বাম্পের ছবি দেখে নেটিজেনদের প্রশ্ন, মা হয়েছেন বুবলী?

মঙ্গলবার সন্ধ্যায় বুবলীর সাথে কথা হলে তিনি গণমাধ্যশকে জানান, এ মুহূর্তে আমি কথা বলতে চাচ্ছি না। কয়েক দিনের মধ্যে আপনাদের সঙ্গে এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবো।

তিনি আরও বলেন, আপনারা যা শুনেছেন বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তা সবকিছুই সুন্দরভাবে হয়েছে। আমি মুসলিম পরিবারের মেয়ে। যা ঘটেছে সুন্দরভাবে ঘটেছে। আপনারা দয়া করে কেউ ভুল ব্যাখ্যা করবেন না।

এর আগে ফেসবুক পোস্টে দুটি ছবি আর এক লাইন ক্যাপশন দিয়েছেন বুবলী। তবে এর চেয়ে বেশি কিছু বলেননি তিনি। তাই পুরো বিষয়টি রহস্যঘেরা হয়ে রয়েছে এখন পর্যন্ত। বেবি বাম্পের দুটি ছবি দিয়ে বুবলী লিখেছেন,  ‘মি উইথ মাই লাইফ’। এরপর ভালোবাসার কয়েকটি ইমোজি দিয়েছেন তিনি। আর হ্যাশট্যাগে লিখেছেন ‘থ্রোব্যাক আমেরিকা’।


ইএফ

Link copied!