ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অভিনেতা মাসুম আজিজের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৭, ২০২২, ০৮:৫৩ পিএম

অভিনেতা মাসুম আজিজের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ অক্টোবর) পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও রুহের মাগফিরাত কামনা করেন। মাসুম আজিজের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।

অন্য এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসুম আজিজের রুহের মাগফিরাত কামনা করেন ও গভীর শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী।

সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মাসুম আজিজ।

তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ও হৃদরোগে ভুগছিলেন। মাসুম আজিজ স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন।

চলতি বছরের সেপ্টম্বরের ২৪ তারিখ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে আবারও অসুস্থ হয়ে পড়লে ৮ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

 

Link copied!