ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাকিব খানের সাথে দুবাই যাচ্ছেন পরীমণি-রাজ!

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ৭, ২০২৩, ০৬:২১ পিএম

শাকিব খানের সাথে দুবাই যাচ্ছেন পরীমণি-রাজ!

অনেক নাটকীয়তার পর এক হলেন পরীমণি ও শরীফুল রাজ। এবার খবর পাওয়া গেল, চিত্রনায়ক শরিফুল রাজ ও আলোচিত চিত্রনায়িকা পরীমনি দুবাই যাচ্ছেন। শরীফুল রাজের ঘরে ফিরে গেছেন আলোচিত অভিনেত্রী পরীমণি। সেখানে মূল আর্কষণ হিসেবে থাকবে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। তাহলে কি শাকিব খানের সাথে দুবাই যাচ্ছেন পরীমণি-রাজ!

তবে  সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন শরীফুল রাজ ও পরীমনি। শুধু তারা দুজনই নন, দুবাই যাচ্ছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফী। অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরো যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে আনতেই এই আয়োজন। ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’-এর প্রতিষ্ঠাতা মালা খন্দকার জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন। এ বছর প্রবাসী বাঙালি ছাড়াও বাংলাদেশ থেকে অনেকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন।

মালা খন্দকার বলেন, অবৈধভাবে টাকা না পাঠিয়ে বা হুন্ডির দ্বারস্থ না হয়ে যারা সরাসরি ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন, যার ফলে বাংলাদেশ সরকার লাভবান হচ্ছেন―তেমন মানুষকে দেওয়া হবে সম্মাননা। এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে।

Link copied!