ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কার মায়াতে মেজবা শরীফ?

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ১৮, ২০২৩, ০২:২১ পিএম

কার মায়াতে মেজবা শরীফ?

প্রকাশ পেল সঙ্গীতশিল্পী মেজবা শরীফের নতুন গান ‘কার মায়াতে’। সঙ্গীতায়োজনে ছিলেন আহমেদ সজিব অভিনয়ে মেজবা শরীফের সাথে ভারতের তৃষা ও রাজ এবং ক্যামেরায় ভারতের স্বপন শিকদার। মেকআপ এ ছিলেন ভারতের পূজা বাগচি কোরিওগ্রাফি এবং নির্দেশনায় ছিলেন ভারতের অভিজিৎ আইন। গানটি প্রকাশ পেয়েছে চ্যানেল ১১ এর ইউটিউব নামক একটি চ্যানেলে।

গান প্রসঙ্গে মেজবা বলেন, ‘গানটি খুবই ভালো হয়েছে একটু বিরহের গান এটি। আশা করি শ্রোতা দর্শকদের কাছ থেকে অনেক সাড়া পাবো। সবার ভালোবাসা এবং দোয়া চাই’।

এর আগেও এই শিল্পীর গান স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য গানগুলি হলো : অনুরূপ আইচের লিখা ‘ঝরছে বৃষ্টি’ গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী আর্শি এবং ‘ফটো’, ‘মনের স্মার্টফোন’ সালাহউদ্দিন সাগরের লিখা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান ‘প্রিয়া’ এই হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু।

এছাড়াও এস কে সাগর সানের লিখা ও সুরে ‘ভালোবাসি’ বাধন রাজের লিখা ও সুরে ‘কত সুখে আছি আমি’ সালাহ উদ্দীন সাগরের লিখা এবং আহমেদ সজীবের সুরে ‘বোঝেনা সে বোঝেনা’, এম আই মাসুমের লিখা এবং সুর সঙ্গীতে ‘শুধু আমার’। আখি চৌধুরীর লিখায় এবং মিলন খানের সুর সঙ্গীতে ‘প্রেম’। এর বাহিরেও মেজবার নিজের লিখা ও সুরে ‘একটু শোন’, চুপটি করে’, ‘লাভার বয়’, ‘কথা জমে থাক’, ‘দূর কোন দেশে’, ‘অনেক তো হলো’ এবং ‘ইশারা’ এই ইশারা গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী বৃষ্টি।

Link copied!