ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

‘পাঠান’ ঝড়ে পেছনে পড়ল আমিরের ‘দঙ্গল’

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৬:১৮ পিএম

‘পাঠান’ ঝড়ে পেছনে পড়ল আমিরের ‘দঙ্গল’

‘পাঠান’ ঝড় যেন থামছেই না! প্রতিনিয়ত নিত্যনতুন রেকর্ড দুমড়েমুচড়ে দিচ্ছে ‘পাঠান’। মুক্তির পর থেকে বক্স অফিসের শীর্ষ সব রেকর্ড এখন পাঠানের দখলে। এবার বক্স অফিসের আরেক রাজা আমির খানকেও পেছনে ফেলে দিল ‘পাঠান’। 

শাহরুখ খানের ‘পাঠান’ হিন্দিতে মুক্তিপ্রাপ্ত সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে আমিরের ‘দঙ্গল’কে ছাড়িয়ে গেছে। এটি বিশ্বব্যাপী ৭২৯ কোটি রুপি আয় করেছে।

তবে ‘দঙ্গল’-এর সামগ্রিক বিশ্বব্যাপী সংগ্রহ এখনো শীর্ষে। সিনেমাটি বিশ্বব্যাপী দুই হাজার কোটি রুপি আয় করেছে। ২০১৭ সালে চীনা বক্স অফিসে তাণ্ডব চালিয়ে আমিরের ‘দঙ্গল’ দুই হাজার কোটির ক্লাবে প্রবেশ করে। ‘পাঠান’ শুধু হিন্দি সংস্করণের দৌড়ে ‘দঙ্গল’কে হারিয়েছে।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা পাঠানের সর্বশেষ বক্স অফিস আয় তুলে ধরে টুইট করেছেন। সিনেমাটির প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মস ও রমেশ বালার তথ্য মতে, পাঠানের সর্বশেষ সংগ্রহ ৮৮.৯২ মিলিয়ন অর্থাৎ প্রায় ৭২৯ কোটি রুপি। ভারতে এটি ৪৫৩ কোটি আয় তুলে নিয়েছে এবং বিদেশে ২৭৬ কোটি সংগ্রহ করেছে। আমিরের দঙ্গলের ভারতে হিন্দি সংস্করণে আয় ছিল ৩৭৪ কোটি রুপি।

রমেশ বালা টুইট অনুসারে, ‘পাঠান’ দ্বিতীয় শনিবার ভারতে আনুমানিক ২২ কোটি রুপি আয় করেছে। এদিন আমিরের ‘দঙ্গল’কে অতিক্রম করে ভারতে সর্বকালের শীর্ষ হিন্দি সিনেমা হয়ে উঠেছে ‘পাঠান’।

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমায় আরো রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, আশুতোষ রানা এবং ডিম্পল কাপাডিয়া। সিনেমাটিতে সালমান খানের একটি বিশেষ ক্যামিও রয়েছে। দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় অ্যাকশন করেছেন এ দুই মেগাস্টার। তাই বক্স অফিসেও আগুন লাগিয়েছে ‘পাঠান’। এখন দেখার বিষয়, পাঠান ঝড় কোথায় গিয়ে থামে! নন-হলিডে মুক্তি পেয়েও এমন দুর্দান্ত ব্ক্স অফিস আয় করে ‘পাঠান’ যেন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে গোটা বলিউডকে!

Link copied!