ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেরদৌসের দেখা পেয়ে উচ্ছ্বসিত প্রসেনজিৎ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৫:০৬ পিএম

ফেরদৌসের দেখা পেয়ে উচ্ছ্বসিত প্রসেনজিৎ

আজ ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে প্রিয় বন্ধু ফেরদৌসের সঙ্গে ফেসবুকে একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘অনেকদিন বাদে হঠাৎ দেখা দোস্ত - এর সাথে। ধন্যবাদ আমার সেটে আসার জন্য।’

এদিকে ফেরদৌসও তার ফেসবুকে ছবি পোস্ট করে লিখলেন, ‘প্রসেনজিৎ আমার প্রিয় বুম্বাদা...কতদিন পর দেখা হলো...অনেক কথা, অনেক আড্ডা, অনেক হাসি, কত সৃতি....লাভ ইউ বুম্বাদা।’

দুই বাংলার জনপ্রিয় দুই নায়ক ফেরদৌস ও প্রসেনজিৎ চ্যাটার্জি। নব্বই দশকের বাংলা সিনেমা মাতিয়েছেন তারা। রোমান্টিক, অ্যাকশান ও সামাজিক গল্পের ছবিতে অভিনয় করে বাজিমাত করেছেন দুজনে। উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। ফেরদৌস যেমন কাজ করেছেন কলকাতার সিনেমায় তেমনি বুম্বাদা খ্যাত প্রসেনজিৎ অভিনয় করেছেন বাংলাদেশি সিনেমাতে। 

চলচ্চিত্রের এই আনাগোনায় দুই তারকার বন্ধুত্বটা বেশ পুরনো। সম্প্রতি কলাকাতায় আছেন ফেরদৌস। তিনি খবর পান শুটিং করছেন প্রসেনজিৎ। ছুটে যান দেখা করতে। হঠাৎ বন্ধু ফেরদৌসকে পেয়ে উচ্ছ্বসিত বুম্বাদা। 

পোস্টের পর সেই ছবি নজর কেড়েছে নেটিজেনদের। দুই তারকার ভক্তরা প্রকাশ করছেন তাদের মন্তব্য। জানাচ্ছেন ভালোবাসা ও শুভেচ্ছা। অনেকে আবার দাবি করলেন, এক সিনেমায় দুই বন্ধুকে দেখতে চান বলে।
 

Link copied!