ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নায়ক ফারুকের শূন্য আসনে ভোট ১৭ জুলাই

মো. মাসুম বিল্লাহ

জুন ১, ২০২৩, ০২:৪৯ পিএম

নায়ক ফারুকের শূন্য আসনে ভোট ১৭ জুলাই

সদ্য প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও বাংলা চলচ্চিত্রের অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের ঢাকা-১৭ শূন্য আসনে আগামী ১৭ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১ জুন) নির্বাচন ভবনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, এই উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৮ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।

মো. জাহাংগীর আলম বলেন, ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এ সময় ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ১৫ মে স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকবর হোসেন পাঠান ফারুক।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪। প্রায় পাঁচ দশক ঢালিউডে অভিনয় করেন ফারুক। অভিনয় থেকে অবসরের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এইচআর

 

Link copied!