ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

বারাক ওবামার সঙ্গে প্রেম! কি বলছেন অভিনেত্রী

আমার সংবাদ ধর্ম ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৫, ০৯:৫০ পিএম

বারাক ওবামার সঙ্গে প্রেম! কি বলছেন অভিনেত্রী

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার প্রেম রয়েছে বলে তথ্য ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সম্পর্ক নিয়ে নানা মতামত দেখা যাচ্ছে। তৈরি হচ্ছে মিশ্র প্রতিক্রিয়াও।

বলা হচ্ছে, ওবামার সঙ্গে তার স্ত্রী মিশেল ওবামার দাম্পত্যজীবন ভালো যাচ্ছে না। জেনিফারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন মিশেলের পুরনো ক্ষতকে নতুন করে জাগিয়ে তুলছে।

এমন অবস্থায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জেনিফার অ্যানিস্টন। তিনি জানান, এ গুঞ্জন পুরোপুরি মিথ্যা। তার ক্যারিয়ারের অন্যতম ‌অদ্ভুত গসিপ এটি।

৫৫ বছর বয়সী ‌‘ফ্রেন্ডস’ তারকা ওবামার সঙ্গে সম্পর্কে দাবিতে খবরগুলোকে প্রত্যাখ্যান করেছেন। তিনি প্রথমে ভেবেছেন চুপ থাকবেন। কিন্তু তার চুপ থাকার ফলে অনেকে আগুনে তেল ঢালছেন বলে মনে হচ্ছে তার। সেজন্য তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন।

সূত্র অনুযায়ী, অ্যানিস্টন দাবি করেছেন যে তিনি ওবামাকে ‘অল্প চেনে ‘। তাকে ঘিরে এই গুজব বিরক্তিকর এবং ওবামা এবং মিশেল ওবামার জন্য বিব্রতকর।

অ্যানিস্টনের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে যে তিনি এই ধরনের গসিপকে অত্যন্ত অস্বস্তিকর এবং বিরক্তিকর বলে মনে করেছেন। কারণ এর আগেও তিনি এ ধরনের মিথ্যা খবরের শিকার হয়েছেন। যার ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদে প্রভাব রেখেছিল।

আরএস

Link copied!