ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বিয়ে করছেন ‘গোল্ডেন’ গানের শিল্পী ইজে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ১৯, ২০২৬, ০৫:৫৬ পিএম

বিয়ে করছেন ‘গোল্ডেন’ গানের শিল্পী ইজে

বিশ্বজুড়ে আলোচিত ‘গোল্ডেন’ গানের কণ্ঠশিল্পী ইজে এবার ব্যক্তিগত জীবনের সুখবর দিয়েছেন। নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টারস’ এর এই গায়িকা জানিয়েছেন, আগামী নভেম্বরে তিনি বিয়ে করতে যাচ্ছেন।

এরই মধ্যে তাঁর বাগদান সম্পন্ন হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বাগদত্তা স্যাম কিমের সঙ্গে একটি রোমান্টিক ছবি শেয়ার করেন। ছবিটি মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে তোলা হয়েছে।

ছবিতে দুজনকে একে অপরের গালে গাল রেখে হাসিমুখে দেখা যায়। পোস্ট প্রকাশের পর ভক্তদের শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর।

ক্যাপশনে ইজে লেখেন, অসাধারণ এক অভিজ্ঞতা! মেক্সিকো সিটি, তুমি সত্যিই সুন্দর।

সম্প্রতি ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন এই কোরিয়ান শিল্পী। এস্তাদিও আজতেকার মঞ্চে তিনি কিংবদন্তি ইতালীয় টেনর আন্দ্রেয়া বচেল্লির সঙ্গে ‘ডিএনএ’ গান পরিবেশন করেন।

গানটির স্টুডিও সংস্করণে ডেভিড গেত্তা ও মেগান থি স্ট্যালিয়নও যুক্ত ছিলেন। কোরীয় অংশের গীতিকারও ছিলেন ইজে নিজেই।

পারফরম্যান্সের সময় তিনি হাই হিল বা ড্রেস শু না পরে স্নিকার্স পরে মঞ্চে ওঠেন। পরে জানা যায়, স্টেডিয়ামের ঘাসের ক্ষতি এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নেন।

ইজে সবচেয়ে বেশি পরিচিতি পান নেটফ্লিক্সের অ্যানিমেটেড চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টারস’ এ রুমি চরিত্রের গানের কণ্ঠ দেওয়ার মাধ্যমে। ‘গোল্ডেন’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনি ছিলেন গানটির সহলেখক ও সহ-সুরকার।

কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী নভেম্বরে স্যাম কিমের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এম জি

Link copied!