ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ১৮, ২০২৬, ০৪:২৮ পিএম

আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য চিত্রশিল্পী ও নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। টানা চারদিন ধরে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার।

পরিবার জানায়, রোববার (১৪ জুন) তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

এ বিষয়ে মেরী মনোয়ার বলেন, ১৪ জুন তাকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। তখন তার প্রেশার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেন। গত চারদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রোস্টেট ক্যানসারের কারণে মুস্তাফা মনোয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং লাইফ সাপোর্টে ছিলেন। পরে ভারতের দিল্লিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি।

দুই বছর পর আবারও নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এই গুণী শিল্পী।

এম জি

Link copied!