ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ইকরার মৃত্যু, আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ১৮, ২০২৬, ০২:২২ পিএম

ইকরার মৃত্যু, আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী (নেয়ামত উল্লাহ ভুঁইয়া)।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। ২০১০ সালে জাহের আলভী ও ইকরার বিয়ে হয় এবং তাঁদের একটি ছেলে সন্তান রয়েছে।

এর আগে একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন। মামলার পরবর্তী শুনানি ও আদালতের আইনি সিদ্ধান্তের দিকে এখন নজর রয়েছে সংশ্লিষ্ট সকলের।

জেএইচআর

Link copied!