ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আবারও শুরু হচ্ছে ‘ঢাকা রক ফেস্ট’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ২০, ২০২৫, ০৩:৩০ পিএম

আবারও শুরু হচ্ছে ‘ঢাকা রক ফেস্ট’

‘ঢাকা রক ফেষ্ট’ মানেই তারুণ্যের উম্মাদনা। ঢাকায় আবারও ফিরছে দেশীয় ব্যান্ডসংগীতপ্রেমীদের অন্যতম বড় এই আয়োজন। ২০২২ সালের পর এ উৎসবের আর কোনো আসর না হলেও এবার নতুন করে শুরু হচ্ছে এই রকের এই আসর।

বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক স্কাই ট্র্যাকার প্রতিষ্ঠানটির নির্বাহী দোজা এলান। তিনি জানান, ঢাকা রক ফেষ্ট নিয়ে শ্রোতাদের বরারবরই তুমুল আগ্রহ।  ইতোমধ্যে পরবর্তী আসরের জন্য প্রস্তুতি শুরু  করেছি। শিগগিরই  এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে। বরাবরের মতোই এই আসরে দেশীয় ব্যান্ডদলগুলোই অংশ নেবে। আশা করছি, এবারও সফল আয়োজন শ্রোতাদের উপহার দিতো পারব। ’

এর আগে সর্বশেষ ঢাকা রক ফেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ২৭ ও ২৮ ডিসেম্বর, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর এক্সপো জোনে। দুই দিনের সেই আয়োজনে অংশ নেয় বাংলাদেশের ৩২টি ব্যান্ড। মঞ্চ মাতায় ওয়ারফেইজ, অর্থহীন, মেঘদল, আর্টসেল, নেমেসিস,ক্রিপটিক ফেইট ও  অ্যাভয়েড রাফার মতো শ্রোতাপ্রিয় ব্যান্ডদল। 

আরএস

Link copied!