ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ অভিনেতা মাধব ভেজ আর নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৮, ২০২৫, ১১:১৮ এএম

‘থ্রি ইডিয়টস’ অভিনেতা মাধব ভেজ আর নেই

আরো এক বর্ষীয়ান অভিনেতা পাড়ি জমালেন না ফেরার দেশে। প্রয়াত হলেন মারাঠি সিনেমার উজ্জ্বল তারকা মাধব ভেজ। সিনেমার সঙ্গে সঙ্গে স্টেজ অভিনেতা হিসেবেও তিনি পরিচিত ছিলেন। বুধবার (৭ মে) মৃত্যু হয়েছে অভিনেতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মাধব ভেজ অভিনয় শুরু করেছিলেন থিয়েটার থেকে। তার একটি চরিত্রের কারণে দারুণ প্রশংসা পেয়েছিলেন। তারপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ এত বছর তিনি অভিনয় করেছেন।

সিনেমার সঙ্গে সঙ্গে স্টেজেও অভিনয় চালিয়ে গেছেন মাধব ভেজ। বহু বছর ধরে যার অভিনয়ের মাধ্যমে তিনি বিনোদনে দুনিয়াকে সমৃদ্ধ করে এসেছেন। মারাঠি ভাষায় বহু সিনেমায় কাজ করেছেন। তার মৃত্যুতে শোকাহত মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি। 

১৯৩৯ সালে জন্ম মাধব ভেজের। ১৯৫৩ সালে ‘শ্যামচি আই’ সিনেমা শ্যামের চরিত্রে অভিনয় করেন তিনি। মারাঠির বাইরে বলিউডেরও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। বলিডের মধ্যে উল্লেখযোগ্য আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘ছপ্পোর ফারকের’ ইত্যাদি সিনেমা। আর অভিনয়ের বাইরে ইংরেজি সাহিত্যের প্রফেসর ছিলেন মাধব ভেজ।


বিআরইউ

Link copied!