বিনোদন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫, ০৬:১০ পিএম
ওয়েব সিরিজ ‘ট্রায়াল’-এর প্রচারণা অনুষ্ঠানে কালো চাপা বডিকন পরেছিলেন কাজল। অনুষ্ঠানে উপস্থিত ছবিশিকারিরা বিভিন্ন অ্যাঙ্গল থেকে ছবি তুলতে থাকেন। কিছু ছবিতে তাঁকে খুব কাছ থেকে বা জুম করে ধরা হয়, যার ফলে শরীরের ভাঁজ স্পষ্ট হয়ে যায়।
সম্প্রতি এই ঘটনার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী মিনি মাথুর। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ওঁর শরীরের উপর এতটা জুম করা কেন? কাজল আপনাদের কাছে চিরযৌবনা হয়ে থাকার প্রতিজ্ঞা দেননি। তাঁকে দেখে কী মনে হচ্ছে, তা জানানোর অধিকার আপনারা রাখেন না।”
কাজলকে ‘মোটা’, ‘অত্যন্ত ভারী’, বা ‘অন্তঃসত্ত্বা মনে হচ্ছে’—এ ধরনের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। তবে কাজল নিজে এই বিতর্কে সাড়া দেননি। অনুরাগীরা জানাচ্ছেন, তিনি অনুষ্ঠানেই আত্মবিশ্বাসের সঙ্গে চাপা পোশাকটি পরেছিলেন।
উল্লেখ্য, ‘ট্রায়াল’-এ কাজল নিয়নিকা সেনগুপ্তের চরিত্রে অভিনয় করেছেন, একজন আইনজীবীর ভুমিকায়। তাঁর স্বামীর চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত।