ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফিলিস্তিনের পতাকা হাতে যে বার্তা দিলেন তৌসিফ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৩:৪৪ পিএম

ফিলিস্তিনের পতাকা হাতে যে বার্তা দিলেন তৌসিফ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব বেছে বেছে ভালো গল্পের নাটকে কাজ করার চেষ্টা করেন। তবে শোবিজের কাজের বাইরেও জীবনকে অন্যরকমভাবে উপভোগ করেন এই অভিনেতা।

সম্প্রতি আলোচনায় এলেন দীর্ঘ ম্যারাথনে অংশ নিয়ে; যেখানে বিশেষ দৃষ্টি কাড়ে অভিনেতার হাতে থাকা ফিলিস্তিনের পতাকা।

শুক্রবার ভোরে রাজধানীর হাতিরঝিলে আয়োজন হয় এই ম্যারাথনের। কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে অংশ নেন তৌসিফও। দৌড় শেষে সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে তৌসিফ লেখেন, ‘মানুষ চাইলে কি না পারে! সীমাবদ্ধতা শুধু আমাদের মনের ভেতরেই থাকে। ২১ কিলো শেষ করলাম! কোনো কিছুই অসম্ভব নয়— সীমা শুধু আমাদের মাথাতেই থাকে। ২১ কি.মি. স্ট্রঙার!’

তৌসিফের পোস্টে বোঝা যায়, এত দীর্ঘ পথ দৌড়ানো তার কাছে একসময় অসম্ভব মনে হলেও অবশেষে তিনি তা সম্ভব করেছেন। ভক্তরাও তার এই সাফল্যের প্রশংসা করেছেন।

তবে ভক্তদের কাছে আরও নজর কেড়েছে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে দৌড়ানোর বিষয়টি। এদিন তিনি বিশেষভাবে নিপীড়িত ফিলিস্তিনের প্রতি সংহতি জানান। ছবিতে দেখা যায়, গলায় ফিলিস্তিনের পতাকা বেঁধে রেখেছেন, আবার পতাকাটি হাতে নিয়ে সম্মানের সঙ্গে পোজও দিয়েছেন।

তৌসিফ মাহবুবের নতুন নাটক ‘অপ্রেমিক’ মুক্তি পেয়েছে। নাটকে তুলে ধরা হয়েছে ভালোবাসার লড়াই। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনও তা হয়ে ওঠে ত্যাগের নাম। আর এ অনুভূতিকে পর্দায় তুলে ধরেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব। গল্পে ‘প্রিতম’ চরিত্রে ধরা দিয়েছেন তিনি।

জেএইচআর

Link copied!