ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বলিউড অভিনেতা বিপুল পরিমাণ কোকেনসহ বিমানবন্দরে আটক

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ০৪:৩৭ পিএম

বলিউড অভিনেতা বিপুল পরিমাণ কোকেনসহ বিমানবন্দরে আটক

বলিউডের আলোচিত অভিনেতা বিশাল ভার্মা বিপুল পরিমাণ কোকেনসহ বিমানবন্দরে আটক হয়েছেন। 

গত রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুর থেকে ফেরার সময় ভারতের গোয়েন্দা কর্মকর্তারা চেন্নাই বিমানবন্দরে তাকে আটক করেন।

এ সময় তার ট্রলিব্যাগ থেকে সাড়ে তিন কেজি কোকেন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ কোটি টাকা। এ অভিযানে নেতৃত্ব দেয় চেন্নাই কাস্টমস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)।

করণ জোহর পরিচালিত জনপ্রিয় সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ার-এ অভিনেতা বরুণ ধাওয়ান, আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন বিশাল ভার্মা।

তদন্ত সূত্রে জানা গেছে, অভিনেতা বিশাল ভার্মা কম্বোডিয়া থেকে সিঙ্গাপুর হয়ে ভারতে ফেরেন। কম্বোডিয়ায় একদল অজ্ঞাত ব্যক্তি তাকে ব্যাগটি দেয়। চেন্নাইয়ে পৌঁছে নির্দিষ্ট একজনের হাতে সেই ব্যাগ তুলে দেওয়ার কথা ছিল তার। তবে কর্মকর্তাদের দাবি, কোকেনটি শেষ পর্যন্ত মুম্বাই বা দিল্লিতে পাচারের পরিকল্পনা ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চেন্নাই বিমানবন্দরে অভিনেতা বিশাল ভার্মার ব্যাগের নিচে লুকানো সাদা পাউডার উদ্ধার করা হয়। পরীক্ষায় তা কোকেন বলে নিশ্চিত হয়।

ইএইচ

Link copied!