ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০৪:৩০ পিএম

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর পরামর্শ দিলেন দেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। এক ফেসবুক পোস্টে রোববার দুপুরে তিনি এ পরামর্শ দেন।

ধারণা করা হচ্ছে, পঞ্চগড়ে এক বক্তব্যের কারণেই সারজিসকে পরামর্শ দিলেন সংগীত জগতের আলোচিত তারকা। বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় খুব চটেন সারজিস আলম।

এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে বললেন, ‘এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড়। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’
 
প্রিন্স মাহমুদ বলেন, স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি, মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি।

ডাক্তারের পরামর্শমতো রিভোট্রিল ২ এম জি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো।

জেএইচআর

Link copied!