ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

প্রেমের সম্পর্কে ছিলেন অনির্বাণ-সোহিনী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৫:৫১ পিএম

প্রেমের সম্পর্কে ছিলেন অনির্বাণ-সোহিনী

বছর কয়েক আগেই গুঞ্জন উঠেছিল, চুটিয়ে প্রেম করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই মুখ অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকার। কিন্তু সেসময় তারা দুজন নিজেদেরকে ভালো বন্ধু বলে দাবি করেছিলেন, তবুও গুঞ্জনে সিলমোহর দেননি।

অবশেষে নিজেদের অতীত সম্পর্কের কথা স্বীকার করলেন সোহিনী। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘শুধু ঘনিষ্ঠ নয়, একটা সময় আমাদের সম্পর্কও ছিল।’

ফেডারেশন-পরিচালকদের দ্বন্দ্ব ঘিরে তৈরি জটিলতার কারণে বর্তমানে কাজহারা অনির্বাণ। এ প্রসঙ্গে সোহিনী বলেছেন, ‘এটা হওয়া উচিত ছিল না। কাজের মানুষ কেন কাজ থেকে বাদ পড়বে? এটা হওয়া উচিত নয়। তার পরেও আমার অনেক কিছু বলা উচিত, আবার অনেক কিছু বলা যাবেও না। প্রত্যেকে নিজেদের মতো করে লড়াই করছেন। আমি আমার মতো করছি, আমি নিজের সমস্যাগুলোরই সমাধান করতে পারছি না।’

এদিকে অনির্বাণ দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পর ২০২০ সালের নভেম্বরে মধুরিমা গোস্বামীকে বিয়ে করেন। তবে অনির্বাণ-সোহিনীর সম্পর্কের টাইমলাইনটা রয়ে গেল অস্পষ্টই।

কারণ, সাক্ষাৎকারে কবে তাদের সম্পর্ক ছিল, সেটা স্পষ্ট করেননি সোহিনী। অন্যদিকে সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য সম্পর্কে রয়েছেন সোহিনী। ভালোবেসে ২০২৪ সালের ১৫ জুলাই বিয়ে করেন তারা। তার আগে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন সোহিনী। তবে ২০২৩ সালের গোড়ার দিকে সেই সম্পর্কে ইতি টানেন সোহিনী।

জেএইচআর

Link copied!