ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাইকোলজিক্যাল থ্রিলার অটবীতে মধুমিতা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৪:৩১ পিএম

সাইকোলজিক্যাল থ্রিলার অটবীতে মধুমিতা

বিজ্ঞাপন জগতের পরিচিত নাম সৌমাভ ব্যানার্জি তার প্রথম কমার্শিয়াল ফিচার ফিল্ম 'অটবী' নিয়ে আসছেন, যা একটি বহুস্তরীয় সাইকোলজিক্যাল থ্রিলার। এই ছবিতে হরর, মিস্ট্রি ও ক্রাইমের নানা উপাদান রয়েছে।

আর এই রহস্যময় গল্পের অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে। মধুমিতার পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন সাহেব ভট্টাচার্য, রাহুল অরুণোদয় ব্যানার্জি, আরিয়ান ভৌমিক এবং নবাগতা ইনায়া চৌধুরী।

পরিচালক সৌমাভ ব্যানার্জির কথায়, জাপানে কাল্পনিকভাবে তৈরি এক 'সুইসাইড ফরেস্টের' ধারণা থেকে অনুপ্রাণিত হয়েই ছবির মূল কনসেপ্ট তৈরি হয়েছে। ছবির মূল প্রেক্ষাপট হলো: এক জঙ্গলে হারিয়ে যাওয়া বোনকে খুঁজে বের করার আড়ালে চরিত্রগুলোর নিজেদের ভেতরের যন্ত্রণা আর লুকানো শত্রুদের খুঁজে দেখা।

গল্পের শুরু হয় এক মর্মান্তিক পারিবারিক দুর্ঘটনা দিয়ে, যেখানে ছোট দুই বোন ডিম্পল ও তানিয়া তাদের বাবা-মায়ের ভয়াবহ মৃত্যু চোখের সামনে দেখে। এই ট্রমা তাদের মধ্যে এক দৃঢ় মানসিক বন্ধন তৈরি করে। এর মাঝেই পুলিশ ডিম্পলকে জানায়, তার ছোট বোন তানিয়া নিখোঁজ। তদন্তে উঠে আসে, তানিয়াকে শেষবার দেখা গিয়েছিল স্থানীয়দের কাছে আত্মহত্যার জায়গা হিসেবে পরিচিত, নিষিদ্ধ 'চামসুট্টি' জঙ্গলের সামনে।

নিজের নতুন কাজ নিয়ে মধুমিতা সরকার বলেন, কাজটা করতে গিয়ে অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে। এমন কনসেপ্টে আগে কাজ করিনি। সৌমাভদা খুব ঠান্ডা মাথার মানুষ। তার সঙ্গে এবং সাহেবদা, রাহুলদা, ইনায়া, আরিয়ানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও দুর্দান্ত। তিনি আরও জানান, ঝাড়গ্রামের জঙ্গলে ছবির প্রথম পর্বের শুটিং করা হয়েছে।

জেএইচআর

Link copied!