ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাফসানের বিয়ের দিনে আলোচনায় সাবেক স্ত্রী সানিয়ার পোস্ট

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৬, ০৭:৫৬ পিএম

রাফসানের বিয়ের দিনে আলোচনায় সাবেক স্ত্রী সানিয়ার পোস্ট

বছর দুয়েক আগে জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও চিকিৎসক সানিয়া এশার বিবাহবিচ্ছেদ ঘটে। তিন বছরের মাথায় তাঁদের সংসার ভেঙে যায়। 

সেই বিচ্ছেদের রেশ কাটিয়ে বুধবার সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রাফসান সাবাব। এই বিয়ের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, কোথায় আছেন বা কী করছেন রাফসানের সাবেক স্ত্রী সানিয়া এশা?

রাফসানের নতুন জীবনের শুরুর দিনে সানিয়া এশার বর্তমান অবস্থা নিয়ে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, তিনি এখন নিজের পেশাগত জীবনে দারুণ ব্যস্ত ও সফল। কসমেটিক মেডিসিনের জগতে চিকিৎসক হিসেবে নিজের শক্ত ক্যারিয়ার গড়ে তুলেছেন তিনি। বর্তমানে বিশ্বমানের চিকিৎসাসেবা কেন্দ্র ‘এস্তে এসথেটিক হাসপাতাল’-এ কনসালট্যান্ট হিসেবে নিযুক্ত আছেন এশা।

গত বছরের ৩১ ডিসেম্বর দীর্ঘ আড়াই বছরের সফল কর্মজীবন শেষে এসথেটিক মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে নতুন এই যাত্রা শুরু করেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে নিজের এই সাফল্যের কথা নিজেই জানিয়েছেন এশা। তিনি লিখেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে আমি এস্তে এসথেটিক হাসপাতালে একজন এসথেটিক মেডিসিন কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছি।

এশা আরও জানান, দীর্ঘ আড়াই বছরের অভিজ্ঞতা শেষে এই অর্জনের মাধ্যমে তাঁর জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো। এটি তাঁর জন্য আরও বেশি দায়িত্ব এবং পেশাগত উন্নয়নের সুযোগ এনে দিয়েছে। পুরো যাত্রাজুড়ে তাঁর শিক্ষাগুরু ও ম্যানেজমেন্ট তাঁর ওপর যে আস্থা রেখেছেন, সেজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের অঙ্গীকার করে নতুন এই পথচলায় সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন সানিয়া এশা। 

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান সাবাব। বিচ্ছেদের পর নিজেকে সামলে নিয়ে ক্যারিয়ারে মনোযোগ দেওয়ায় এশাকে সাধুবাদ জানাচ্ছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

জেএইচআর

Link copied!